শিলিগুড়ি সংশোধনাগারে বিচারাধীন বন্দীদের টিকাকরনে জোড়
দি নিউজ লায়ন; শিলিগুড়ি সংশোধনাগারে বিচারাধীন বন্দীদের টিকাকরনে জোড়। তৎপরতার সঙ্গেই বিচারাধীন বন্দীদের বুধবার থেকে করোনা টিকাকরন শুরু হয়েছে। সংশোধনাগারে ৪০০-৪৫০ বন্দি রয়েছে। সেক্ষেত্রে একই সেলে কয়েদিদের থাকার ক্ষেত্রে যাতে সংক্রমন বাসা বাঁধলে তা নিমেষে ছড়িয়ে পড়ার সম্ভবনা রয়েছে।
সেক্ষেত্রে সংশোধনাগারে সংক্রমন ছড়িয়ে পড়লে বড় সমস্যা তৈরি হবে। তাই আগাম এদিন জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে টিকাকরন কর্মসূচি নেওয়া হয় বুধবার থেকে। শিলিগুড়ি সংশোধনাগারের জেল সুপার কৃপাময় নন্দী জানান এদিন ১০০জনের কিছু বেশি ভ্যাকসিন দেওয়া হয়। প্রত্যেকেই বন্দি। বৃহস্পতিবার ভ্যাকসিন কর্মসূচি হবে। সকল বিচারাধীন বন্দিদেরই ভ্যাকসিনেশন সম্পন্ন হবে।
অন্যদিকে বুধবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল আরও একসঙ্গে করোনা ও ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত রুগী হদিস মেলে। পুরুষ ওই রুগীর করোনা রিপোর্ট পজিটিভ রয়েছে ও একইসঙ্গে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ বাঁধে। যদিও মেডিকেল থেকে বাইপ্যাপ এম্বুলেন্সের মাধ্যমে ওই ব্যক্তিকে নিয়ে চিকিৎসার জন্য কলকাতার উদ্দ্যেশ্যে রওয়ানা হয় রুগী পরিবার।

Post a Comment